England Tour 2022: ইংল্যান্ডে T20 সিরিজে ফিরছেন অধিনায়ক রোহিত, ওয়ানডে টিমে সুযোগ আর্শদীপের

Updated : Jul 03, 2022 07:11
|
Editorji News Desk

ইংল্যান্ডের বিরুদ্ধে T20 ম্যাচে দলে ফিরছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।  সীমিত ওভারের ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেবেন হিটম্যান। শুক্রবার ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে T20 ও ওয়ানডে সিরিজের দল ঘোষণা করে বিসিসিআই। প্রথম জাতীয় দলে সুযোগ পেলেন আর্শদীপ সিং। ওয়ানডে টিমে তাঁকে রাখা হয়েছে।

ইংল্যান্ডে ৭ জুলাই থেকে T20 সিরিজ শুরু হতে চলেছে। প্রথম ম্যাচে অধিনায়ক রোহিত ফিরলেও, নেই বিরাট কোহলি। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ থেকে ফিরবেন বিরাট। এদিকে T20 দলে সুযোগ পেলেও ওয়ান টিমে সুযোগ পাননি উমরান মালিক। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম T20 ম্যাচে সুযোগ পেয়েছেন রাহুল ত্রিপাঠীও। দীর্ঘদিন পর ওয়ানডে ক্রিকেটে নীল জার্সিতে মাঠে দেখা যাবে শিখর ধাওয়ানকে।

আরও পড়ুন: কোভিডের কারণে নেই রোহিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের অধিনায়ক জসপ্রীত বুমরা

শুক্রবার বোর্ডের নির্বাচকরা ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ়ে ঋষভ পন্থ, মহম্মদ শামি, ও মহম্মদ সিরাজকে রেখেছেন।  এই দলেই সুযোগ পেয়েছেন আর্শদীপ সিং। ১২ জুলাই থেকে শুরু ওয়ানডে সিরিজ। 

BCCIEngland TourODI seriesT20 SERIESTeam India

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও