Asia Cup 2022: 'খালিস্তানি' অর্শদীপ সিং, উইকিপিডিয়ার কর্তাদের তলব করল কেন্দ্রীয় সরকার

Updated : Sep 07, 2022 17:14
|
Editorji News Desk

ভারত-পাক ম্যাচ মানেই টানটান উত্তেজনা। আর সেই ম্যাচে ক্যাচ মিস করে তুমুল সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় দলের তরুণ পেসার অর্শদীপ সিং (Arshdeep Singh)। রবিবার ম্যাচের পরেই উইকিপিডিয়াতে লিখে দেওয়া হয়, খলিস্তানিদের সঙ্গে যুক্ত রয়েছেন পাঞ্জাবের এই ক্রিকেটার। তবে পরের দিনই সেই তথ্য মুছে ফেলা হয়। এই ঘটনার পর কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক থেকে উইকিপিডিয়ার আধিকারিকদের তলব করা হল। এর পিছনে পাক-যোগের সম্ভাবনাও রয়েছে বলে মনে করা হচ্ছে।

পাকিস্তানের বিরুদ্ধে ১৮তম ওভারে আসিফ আলির ক্যাচ ফেলে দেন অর্শদীপ। সেই আসিফই পরের ওভারে ১৯ রান নিয়ে ম্যাচ প্রায় জিতিয়ে দেন। এরপরেই এক শ্রেণির লোক সরাসরি খলনায়ক বানিয়ে দেন অর্শদীপকে। নেটমাধ্যমে তাঁর নামে বিভিন্ন সমালোচনামূলক টুইট ভেসে আসে। এর মধ্যেই কেউ অর্শদীপের উইকিপিডিয়া পেজেও সম্পাদনা করে ‘ভারত’ শব্দের বলে অনেকগুলি জায়গায় ‘খলিস্তান’ শব্দ বসিয়ে দেয়। এতেই নড়েচড়ে বসেছে মোদী সরকার। কেন্দ্রীয় সরকারের ধারণা, এতে সাম্প্রদায়িক ঐক্য নষ্ট হতে পারে এবং আইনশৃঙ্খলা বজায় রাখা নিয়ে সমস্যা হতে পারে। তবে পেজে বদল আনার ১৫ মিনিটের মধ্যে তা সরিয়ে দেন উইকিপিডিয়ার সম্পাদকরা। 

আরও পড়ুন- Asia Cup 2022: 'চাপের মুখে ভুল হতেই পারে', ক্যাচ মিস করা আর্শদীপের পাশে দাঁড়ালেন কোহলি

বিশেষ সূত্রের খবর, আট বছর আগে সংযুক্ত আরব আমিরশাহির উইকিপিডিয়া পেজ যারা সম্পাদনা করেছিল, তারাই অর্শদীপের পেজে বদল করেছে। আট বছর আগের ওই ঘটনায় পাকিস্তানের সেনাবাহিনী এবং পারভেজ মুশারফের সমালোচনা করা হয়েছিল।

arshdeep singhKhalistaniInd Vs PakAsia Cup 2022

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও