India vs Afghanistan: নাইবের হাফসেঞ্চুরি, ১৭৩ রানের টার্গেট দিল আফগানিস্তান, প্রথম বলেই ফিরলেন রোহিত

Updated : Jan 14, 2024 21:11
|
Editorji News Desk

শুরুটা ভাল হলেও শেষটা ভাল হল না। শেষ ওভারে আর্শদীপের ওভারে ৩ উইকেট পড়লেও ১৮ ও ১৯ ওভারে বড় রানে ১৭০ রানের গণ্ডি পার করল আফগানিস্তান। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে গুরবাজদের রান ১৭২। ৩৫ বলে ৭২ রান করলেন গুলবাদিন নাইব। ২৮ বলে হাফসেঞ্চুরি করেন তিনি। শেষ দিকে ১০ বলে ২৩ রান নাজিবুল্লা জারদান ও ৯ বলে ২১ রান মুজিব উর রহমানের। 

নাইবের গুরুত্বপূর্ণ ইনিংস

এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। অধিনায়ক ইব্রাহিম জারদান ৮ রানে ফিরলেও তিন নম্বরে নামা নাইব চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল টিম ইন্ডিয়ার। তবে অক্ষর প্যাটেলের ডেলিভারিতে ফিরতে হয় তাঁকে। এদিন অক্ষর T20 ক্রিকেটে ২০০তম উইকেটের মালিক হলেন। 

স্লগ ওভারে বড় রান

১৭ ওভারে দলের রান ছিল ১৩৪। ওই ওভারে থেকেই পরপর বড় শট নিয়ে দলের রান ১৭০-এর গণ্ডিতে পেরিয়ে গেলেন নাজিবুল্লা ও মুজিব। এদিন ভারতের হয়ে তিন উইকেট নেন আর্শদীপ সিং। ২টি করে উইকেট রবি বিষ্ণোই ও অক্ষর প্যাটেলের।

এদিকে ব্যাট করতে নেমে প্রথম বলেই খাতা না খুলে ফিরলেন রোহিত শর্মা। বোল্ড হলেন ফারুকির ডেলিভারিতে। ক্রিজে বিরাট ও যশস্বী।

 

India vs Afghanistan

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও