Australia wins: অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়ার মেয়েরা, ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন

Updated : Mar 05, 2023 21:52
|
Editorji News Desk

ফের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেন অস্ট্রেলিয়ার মেয়েরা। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারালেন তাঁরা। এই জয়ের ফলে ষষ্ঠবার টি-২০ বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়ার মহিলাদের ক্রিকেট দল। রবিবার নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৫৬ রান তোলে অস্ট্রেলিয়া। দাপটের সঙ্গে ব্যাট করে বেথ মুনি একাই করেন অপরাজিত ৭৪ রান। তার পরে সবথেকে বেশি রান অ্যাশলে গার্ডনারের। ২১ বলে ২৯ রান তোলেন তিনি।

জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৩৭ রানেই শেষ হয়ে গেল দক্ষিণ আফ্রিকার ইনিংস। কাজে এলো না লরা উলভার্টের লড়াকু ৪৮ বলে ৬১ রানের ইনিংস। দক্ষিণ আফ্রিকাকে হেলায় হারিয়ে দিল মেগ ল্যানিংয়ের দল।

Australiasouth africaICCfinalT20 World Cup 2023

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও