Rain in South Bengal: অবশেষে কলকাতায় স্বস্তির বৃষ্টি, পার্শ্ববর্তী জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত

Updated : Jun 09, 2022 21:55
|
Editorji News Desk

অবশেষে গুমোট গরম থেকে মুক্তি। দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি (Rainfall)। বৃহস্পতিবার সন্ধে ৭ নাগাদ কলকাতা-সহ হাওড়া, হুগলী, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয় (South Bengal)।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধেবেলা দক্ষিণবঙ্গের (West Bengal Weather Update) বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। ২-৩ ঘণ্টা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কিছু জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। যার ফলে রাতের দিকে ভ্যাপসা গরম কিছুটা কমবে।

আরও পড়ুনভবানীপুরের দম্পতি খুনে নয়া তথ্য, তিনজনকে আটক করল পুলিশ

তবে বর্ষা আসতে এখনও দেরি আছে। বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টি হলেও শুক্রবার সকাল থেকে আবহাওয়া আগের মতোই থাকবে। রোদ উঠলেই বাড়বে ভ্যাপসা গরম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও বাড়বে।

rainSouth Bengalrain bengalKolkata railfall

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট