West Bengal Weather Update: বৃহস্পতিতেও উত্তর-দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, প্রবল গরমে কি মিলবে রেহাই?

Updated : Mar 16, 2023 10:41
|
Editorji News Desk

প্রবল গরমে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতেই আশার আলো বঙ্গে। ওড়িশা-ছত্তিশগড়ে ঘূর্ণাবর্তের সৃষ্টি হওয়ায় রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং-কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গের বাকি জেলায় তাপমাত্রায় তার কোনও প্রভাব পড়বে না। বুধবার বীরভূম-পুরুলিয়া-বাঁকুড়ার কিছু জায়গায় বৃষ্টি হলেও তাপমাত্রার বদল ঘটেনি। মালদাতেও ঝড়-বৃষ্টি হয় বলেই খবর।

হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩৩ ডিগ্রির আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াস। 

আরও পড়ুন- Money Recovered in Newtown: শহরে ফের টাকার পাহাড়, নিউটাউনের কল সেন্টারে উদ্ধার প্রায় ৪ কোটি টাকা

জানা গিয়েছে, বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর-সহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে তীব্র গরম থেকে সাময়িক স্বস্তি পাবেন বঙ্গবাসী। পাশাপাশি, উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় সপ্তাহভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

weather forecastWest Bengal weather reportWest bengal weather today

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট