West Bengal Weather Update:শক্তি হারিয়ে ঝাড়খন্ড সীমানায় নিম্নচাপ, দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, বাড়বে আর্দ্রতা

Updated : Aug 28, 2022 08:03
|
Editorji News Desk

শক্তি হারিয়েছে নিম্নচাপ। এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার আকাশ মেঘলা থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। 

জানা গিয়েছে, গভীর নিম্নচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে দক্ষিণ ঝাড়খন্ড এবং ওড়িশার কাছাকাছি অবস্থান করছে ( Low Pressure Area Over Bay of Bengal )। তবে পরিস্থিতির উন্নতি হলেও সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে ৷ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাত হলেও উত্তরবঙ্গে হালকা থেকে বিক্ষিপ্ত-মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি কমলে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়বে বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে৷

আরও পড়ুন- West Bengal Covid19 Update : ফের ২০০-র ঘরে দৈনিক সংক্রমণ, বাংলায় নতুন করে মৃত্যু দু জনের

শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৬ শতাংশ। বৃষ্টি হয়েছে ৩৫ মিলিমিটার। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশেপাশে থাকবে।

West Bengal weather reportWest bengal weather forecast

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট