West Bengal Weather Update: উত্তরবঙ্গে বৃষ্টি, দক্ষিণে পরিষ্কার আকাশ, কবে আসছে শীত? কী জানাল হাওয়া অফিস?

Updated : Nov 18, 2022 09:25
|
Editorji News Desk

নভেম্বরের মাঝামাঝিতেও শীতের দেখা নেই। তবে আগামী তিন-চারদিনের মধ্যে দার্জিলিং-কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের জেরে সৃষ্ট নিম্নচাপেই এই বৃষ্টি হতে পারে।

এমনিতে সকাল থেকে কুয়াশা, শীত-শীত ভাব। কিন্তু বেলা বাড়লেই কড়া রোদ বুঝিয়ে দিচ্ছে শীত আসতে এখনও ঢের দেরি। তবে আলিপুর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হবে না। আবহাওয়ায় তেমন উল্লেখ্যযোগ্য পরিবর্তন না এলে সপ্তাহ শেষে নামতে পারে তাপমাত্রার পারদ। 

আরও পড়ুন- TET Exam 2022: জেঠিমার আধার কার্ডে আঙুলের ছাপ, পরীক্ষার্থীকে আধার ছাড়াই টেটে বসার সুযোগ হাই কোর্টের

শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী পাঁচদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে বলেই খবর। এছাড়া উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৬-২৭ ডিগ্রির কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি।

West bengal weather todayWest Bengal weather reportWest Bengal Weather UpdateWest bengal weather forecast

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট