WB Governor: বকেয়া ডিএ নিয়ে কর্মবিরতি, আন্দোলন প্রত্যাহারের আবেদন রাজ্যপালের

Updated : Mar 17, 2023 10:30
|
Editorji News Desk

শুক্রবার ধর্মঘট সরকারি কর্মচারী সংগঠনের। বকেয়া ডিএ নিয়ে ধর্মতলায় অনশনও চালাচ্ছেন আন্দোলনকারীরা। এবার আন্দোলন প্রত্যাহারের ডাক দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবারই রাজভবনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই এই বার্তা রাজ্যপালের। 

এদিকে শুক্রবারের ধর্মঘট নিয়ে সরকারি কর্মচারীদের কড়া বার্তা দিয়েছে নবান্ন। নির্দেশিকায় বলা হয়েছে, শুক্রবার কাদে যোগ না দিলে ব্রেক-ইন সার্ভিস করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানে সবাইকে পৌঁছতে হবে। যথার্থ কারণ ছাড়া কাজে যোগ না দিলে বেতন কাটবে সরকার। কর্মজীবন থেকেও একদিন বাদ পড়বে। এরই মধ্যে রাজ্যপালের বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, "আলোচনার মাধ্যমে যে কোনও সমস্যার সমাধান হয়।" অর্থাৎ রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসে মীমাংসার পথে হাঁটার বার্তা রাজ্যপালের। যদিও সরকারি কর্মচারী সংগঠনগুলি সেই আবেদনে সাড়া দেবেন কিনা, তা নিয়ে সংশয় আছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর কাছে বকেয়া ডিএ-র বিষয়ে জানতে চান রাজ্যপাল। এরপরই গোটা বিষয়টি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর রাতেই ডিএ আন্দোলকারীদের অনশন প্রত্যাহারের আবেদন জানান তিনি। 

CV Ananda BoseDA StrikeWB Governmentemployee

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট