Arpita Mukherjee : তাঁর অনুপস্থিতিতে রাখা হয় টাকা, দাবি অর্পিতার

Updated : Aug 09, 2022 12:41
|
Editorji News Desk

পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার অর্পিতা মুখোপাধ্য়ায়। স্কুল সার্ভিসে নিয়োগ দুর্নীতিতে উদ্ধার বহু কোটি টাকা তাঁর নয় বলেই দাবি। মঙ্গলবার স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকার হাসপাতালে নিয়ে যাওয়া হয় অর্পিতাকে। সেখানেই তিনি দাবি করেন, তাঁর অনুপস্থিতিতে এই টাকা রাখা হয়েছিল। তা-হলে এখন প্রশ্ন কে এই টাকা অর্পিতার দুটি ফ্ল্যাটে রেখে এসেছিলেন ? একইসঙ্গে অর্পিতার দাবি, এই টাকা তাঁর নয়। অর্পিতা একথা বললেও এদিনও একটি বাক্য খরচ করেননি পার্থ চট্টোপাধ্যায়। গত দিন জোকায় এসে একবার নয়, দু বার ওই টাকা যে তাঁর নয়, তা দাবি করেছিলেন পার্থ। 

রাজ্যে দু দফায় স্কুল সার্ভিসের নিয়োগ দুর্নীতির তদন্তে মোট ৫১ কোটি টাকা উদ্ধার হয়েছে। এই টাকা মূলত উদ্ধার হয়েছে পার্থ চট্টোপাধ্য়ায়ের ঘনিষ্ট বলে পরিচিত অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্য়ায়ের দুটি ফ্ল্য়াট থেকে। যার মধ্য়ে সবচেয়ে বেশি হয়েছে বেলঘরিয়ার রথতলার আবাসন থেকে। সোমবারও ওই আবাসন থেকে বেশ কিছু নথি উদ্ধার করেছে ইডি। 

গত রবিবার সংবাদমাধ্য়মের কাছে পার্থ দাবি করেছিলেন, এই টাকা তাঁর নয়। এমনকী দু বার এই দাবি করেছিলেন তিনি। 

Arpita MukherjeeSSC Recruitment ScamED

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট