West Bengal Board: স্কুলে আর মোবাইল ফোন আনতে পারবেন না পড়ুয়ারা, নিষেধাজ্ঞা মধ্যশিক্ষা পর্ষদের

Updated : Apr 12, 2022 16:38
|
Editorji News Desk

স্কুলে ছাত্রছাত্রীরা (Students) কোনও রকম মোবাইল (Mobile) আনতে পারবে না। সোমবার এমনই নির্দেশ রাজ্যের শিক্ষা পর্ষদের (WBSSE)। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধু ছাত্ররা নন, শিক্ষকদের জন্যও বেশ কিছু বিধিনিষেধ লাগু করা হয়েছে। বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (WBSSE)। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মধ্যশিক্ষা পর্ষদ তানিয়ে বিস্তারিত কোনও কিছু জানায়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কুলের সীমানায় ভিতরের কোনও স্মার্টফোন বা মোবাইল ফোন আনা সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষকরা ক্লাসরুম ও ল্যাবরেটরিতে ফোন নিয়ে যেতে পারবেন না। যদি স্কুলের ক্লাসরুম বা ল্যাবরেটরিতে যদি ফোন নিয়ে যেতে হয়, তবে স্কুলের প্রধানশিক্ষক বা প্রতিষ্ঠানের কাছে লিখিত অনুমতি নিতে হবে। শুধু ফোন নয়, স্কুলের ক্লাসরুমে শিক্ষকদের কোনও রকম ব্লু-টুথ ডিভাইস আনাও সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ।

আরও পড়ুন:  হাঁসখালিকাণ্ডে আরও তৎপর পুলিশ, গ্রেফতার মূল অভিযুক্তের বন্ধু প্রভাকর পোদ্দার

ক্লাসরুমে মোবাইল ব্যবহার করা হলে ছাত্রছাত্রীদের পড়াশোনা বিঘ্ন হতে পারে। এই কারণেই শিক্ষকদের কাছে ক্লাসে মোবাইল না আনার অনুরোধ করেছে মধ্য শিক্ষা পর্ষদ। তবে ছাত্রছাত্রীরা কেন স্কুলে মোবাইল বা স্মার্টফোন আনতে পারবেন না, তা নিয়ে বিশদে কিছু জানায়নি শিক্ষা পর্ষদ।

West Bengal BoardSmartphoneWest Bengal

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট