SSC recruitment Scam: নিয়োগ তালিকায় নাম নেই, কীভাবে মিলল চাকরি? ৫৮ জন শিক্ষকের তালিকা হাইকোর্টে জমা SSC-র

Updated : Jan 15, 2024 08:40
|
Editorji News Desk

নিয়োগ তালিকায় নাম নেই । অথচ ৫৮ জন শিক্ষক কীভাবে চাকরি পেলেন ? উত্তর জানা নেই এসএসসি-রও । ওই ৫৮ জন শিক্ষকের নাম কলকাতা হাইকোর্ট জমা দিয়েছে খোদ স্কুল সার্ভিস কমিশন কর্তৃপক্ষ । আদালতকে তাঁরা জানিয়েছেন, ওই শিক্ষকদের কোনও তথ্য তাঁদের কাছে নেই । 

স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য

এসএসসি-র তরফে জানানো হয়েছে, ৫৮ জন শিক্ষকের মধ্যে নবম-দশম শ্রেণিতে ৪০ জন এবং একাদশ-দ্বাদশ শ্রেণিতে ১৮ জন শিক্ষকের খোঁজ মিলেছে । এছাড়া, তাঁদের কোনও তথ্য পাওয়া যাচ্ছে না। ওই শিক্ষকদের পার্সোনালিটি টেস্ট, ইন্টারভিউ নেওয়া হয়নি বলে দাবি এসএসসি-র। এমনকি নিয়োগের প্যানেলও তাঁদের নাম ছিল না । তাহলে কীভাবে তাঁরা চাকরির সুপারিশ পত্র হাতে পেলেন, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা । কীভাবে, তাঁরা চাকরি পেলেন, সেই নিয়ো খোঁজ চালাচ্ছে এসএসসিও ।

এসএসসি নিয়োগ দুর্নীতি

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করছে সিবিআই এবং ইডি। অনেকে পরীক্ষা না দিয়ে, আবার অনেকে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন বলে অভিযোগ । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে উঠে এসেছে একাধিক তথ্য । নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলে কাটছে নেতা-মন্ত্রীদের । 

SSC

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট