SSC নিয়োগে দুর্নীতি নিয়ে শুক্রবার মুখ্যমন্ত্রীর পাড়ায় বিক্ষোভ DSO কর্মীদের। ঘটনাকে কেন্দ্র করে হাজরা এলাকায় উত্তেজনা। এদিকে এদিনই সল্টলেকের করুণাময়ীতেও SSC নিয়োগ দুর্নীতি নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের। শুক্রবার হাজরা মোড়ে DSO কর্মী-সমর্থকদের মিছিল এগোলে বাধা দেয় পুলিশ।
শুক্রবার হাজরায় নিয়োগে দুর্নীতির প্রতিবাদে DSO কর্মী সমর্থকদের মিছিল ঘিরে উত্তেজনা। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি হয়। তার জেরে এলাকায় উত্তেজনা তৈরি হয়।
আরও পড়ুন: পার্থর মামলা গ্রহণ সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের, শুক্রবার শুনানি
শুক্রবার SSC মামলায় রাজ্যের দুই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও পরেশচন্দ্র অধিকারীকে তলব করে সিবিআই। অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীরর মেয়ের চাকরি বরখাস্তের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। তাঁর বেতন ফেরত দেওয়ারও নির্দেশ দেয় আদালত।