Sourav Ganguly : বেহালার বাড়ি থেকে ফোন 'উধাও', ঠাকুরপুকুর থানায় অভিযোগ সৌরভের

Updated : Feb 10, 2024 22:58
|
Editorji News Desk

বেহালার বাড়ি থেকে সৌরভের ফোন চুরির অভিযোগ। শনিবার এই ঘটনায় ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ফোন উধাও হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এই ব্যাপারে পুলিশকে তাঁর ফোন দ্রুত খুঁজে দেওয়ার জন্য অনুরোধও করেছেন মহারাজ। 

শনিবার শহরে ফিরে বাড়িতেই ফোন রেখেছিলেন বলে জানা গিয়েছে। কিছুক্ষণ পর সংশ্লিষ্ট জায়গা থেকে ফোন উধাও হয়ে যায় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, এই মুহূর্তে সৌরভের বাড়িতে রঙের কাজ চলছে। অনেকের আনাগোনা রয়েছে। তবে ফোনের তল্লাশি শুরু হয়েছে। 

ঠাকুরপুকুর থানাকে লেখা চিঠিতে সৌরভ জানিয়েছেন, ফোন উধাও হওয়ার ঘটনায় তিনি উদ্বিগ্ন। কারণ, শুধুমাত্র ব্যক্তিগত তথ্যই নয়, এই ফোনের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ নম্বরও সেভ করা রয়েছে। 

Sourav Ganguly

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট