School Service Commission : রাজ্যে শিক্ষক নিয়োগে আদালতের অনুমতি চাইল স্কুল সার্ভিস কমিশন

Updated : Mar 23, 2023 15:10
|
Editorji News Desk

রাজ্যের স্কুল গুলিতে নিয়োগের ব্যাপারে এবার আদালতের কোর্টেই বল ঠেলল স্কুল সার্ভিস কমিশন। বৃহস্পতিবার এই ব্যাপারে তারা কলকাতা হাই কোর্টে সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে আবেদনও করেছে। স্কুল সার্ভিস কমিশন আদালতকে জানিয়েছে, এই ব্যাপারে আদালত অনুমতি দিলে তারা ১২ হাজার শিক্ষক নিয়োগ করতে পারবে। যা মেধা তালিকা প্রকাশের মাধ্যমেই হবে।  প্রয়োজন হলে তালিকার একটি কপি তারা আদালতের কাছে জমা রাখবে।

নিয়োগে বেনিয়ম। এই অভিযোগেই এখন সরগরম রাজ্য। আদালতে মামলাও চলছে। এরমধ্যে গত বছর সেপ্টেম্বর মাসে স্কুল সার্ভিস কমিশনকে মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। কিন্তু সেই তালিকা এখন সামনে আসেনি। অনেক পরীক্ষার্থীর অভিযোগ, তাঁরা ইন্টারভিউ দিয়েও ডাক পাননি। এই ব্যাপারে চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নিতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

সেই নিয়োগ জট ছাড়াতেই এবার ডিভিশন বেঞ্চে আবেদন করল স্কুল সার্ভিস কমিশন। সূত্রের খবর আগামী সপ্তাহে এই আবেদনের শুনানি হতে পারে ডিভিশন বেঞ্চে। 

kolkataSSCCalcutta High CourtTeacher recruitment caseTeacher Recruitment News

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট