Satyendra Chowdhury: জোড়া খুনের আয়োজনেই খরচ ৫০ হাজার, ছাত্র খুনের বিষয়ে মিথ্যে বলছে সত্যেন্দ্র: সিআইডি

Updated : Sep 20, 2022 10:41
|
Editorji News Desk

বাগুইআটি জোড়া খুন কাণ্ডে সিআইডির হাতে নয়া তথ্য। অতনু দে ও অভিষেক নস্কর নামে ওই দুই স্কুলছাত্রকে খুনের জন্য ‘সুপারি কিলার’ বা ভাড়াটে খুনি জোগাড় করা, তাঁদের হোটেলে রেখে পানাহারের ব্যবস্থা, গাড়ি ভাড়া করতেই সত্যেন্দ্রের ৫০ হাজার টাকার বেশি খরচ হয়ে গিয়েছে। যদিও সেই টাকার অনেকটাই তিনি শোধ করেনি। অথচ আগেই সত্যেন্দ্র জানিয়েছিলেন, মাত্র ৫০ হাজার টাকার জন্য তিনি বাগুইআটির দুই কিশোরকে খুন করেছেন। তবে গোয়েন্দাদের দৃঢ় ধারণা, ৫০ হাজার টাকার জন্য খুন— এটা সর্বৈব মিথ্যা। 

গোয়েন্দা অফিসারদের অনুমান, সত্যেন্দ্র একা নন, এই খুনের পিছনে আরও কেউ থাকতে পারেন এবং তাঁকে বাঁচানোর জন্যই সত্যেন্দ্র মিথ্যে কথা বলছেন। ওই দুই কিশোরের পরিবারের সম্পত্তিগত কোনও বিরোধ রয়েছে কি না, খোঁজ নিচ্ছে সিআইডি। একই সঙ্গে সত্যেন্দ্র কাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, তাও জানার চেষ্টা চলছে বলে সিআইডি সূত্রের খবর। 

আরও পড়ুন- Baguiati students murder: ছেলেরা মাদকের নেশা করত, কীভাবে জানলেন সাংসদ? প্রশ্ন ছুঁড়ে দিলেন অতনুর বাবা

ঠিক কী কারণে দু’টি কিশোরকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলা হল? সেই প্রশ্নের উত্তর মিলছে না। ভাড়াটে খুনিদের হোটেলে রাখার জন্য খুনের কিছু দিন আগে সত্যেন্দ্র একাধিক লোকের কাছ থেকে মোটা টাকা ধার নিয়েছিলেন বলে গোয়েন্দাদের দাবি। সিআইডি সূত্রের খবর, জেরার মুখে সত্যেন্দ্র দাবি করেছেন, মাস চারেক আগে খুনের জন্য তিনি কিছু টাকা অগ্রিমও দিয়েছিলেন। যদিও ওই ঘটনায় অন্যেরা তা অস্বীকার করেছেন। 

খুনের কারণ নিয়ে ধোঁয়াশা থাকলেও কী ভাবে ওই দু’জনকে খুন করা হয়েছে, সেই চিত্র পরিষ্কার হয়ে গিয়েছে তদন্তকারীদের কাছে। রবি ও সোমবার সত্যেন্দ্র-সহ ধৃতদের অকুস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেছে সিআইডি। 

BaguiatiSatyendra Chowdhuridouble murderBaguiati Students Murder

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট