Raja Ram Rege: নিউমার্কেটের হোটেলে বসেই যোগাযোগ! শহরে রাজারামের ৫ লিঙ্কম্যান

Updated : Apr 23, 2024 12:16
|
Editorji News Desk

জঙ্গি রাজারাম রেগের ৫ জন লিংকম্যানের সন্ধানে তল্লাশি শুরু করেছে কলকাতা পুলিশ। জানা গিয়েছে, নিউ মার্কেট এলাকার একটি হোটেল থেকে বেরিয়ে রেগে তার লিঙ্কম‌্যানদের সঙ্গে যোগাযোগ রাখত। লিঙ্কম্যানদের সাহায্যেই ভবানীপুর, কালীঘাট অঞ্চলে রেইকি করেছিল ২৬/১১ মুম্বই হামলার অন্যতমচক্রী.

ধর্মতলা এলাকার হোটেলগুলির উপর নজরদারি বাড়ানো হচ্ছে। লস্কর-ই-তইবার অন্যতম মাথা ডেভিড হেডলির ঘনিষ্ঠ রেগে। ১৮ এপ্রিল  কলকাতা এসে এস এন ব্যানার্জি রোডের একটি হোটেলের ২০৪ নম্বর ঘর ভাড়া নেয়। দু'দিনের ভাড়া বাবদ ৭ হাজার টাকা সে আগাম দিয়ে দেয়। 

স্পেশাল টাস্ক ফোর্স ও লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা ওই হেটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। হোটেলে রাজারামের সঙ্গে কেউ দেখা করতে এসেছিল কি না তা জানার চেষ্টা চলছে।

Terrorist

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট