Mahalaya 2022: গঙ্গার ঘাটে তর্পণে ভিড়, সামিল শমীক ভট্টাচার্য, মদন মিত্ররাও

Updated : Oct 02, 2022 15:52
|
Editorji News Desk

আজ মহালয়া। পিতৃপক্ষের শেষ দিন। এই অমাবস্যায় পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ করে আত্মায় শান্তিকামনা করা হয়। রবিবার সকাল থেকেই তর্পণের জন্য গঙ্গার ঘাটে ঘাটে ভিড়। সেই ভিড়ে আমজনতার সঙ্গে তর্পণে সামিল হলেন সেলিব্রিটি থেকে রাজনীতিবিদরাও। 

রবিবার সকালে বাবুঘাটে দেখা গিয়েছিল রাজ্যের বিজেপি নেতা শমীক ভট্টাচার্যকে। পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ করেন তিনি। একটু বেলা বাড়তেই বাবুঘাটেই দেখা গেল কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকেও। পরনে তসরের ধুতি, গায়ে ঘিয়ে রংয়ের উড়নি। গঙ্গায় নেমে পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ করেন তৃণমূল নেতা। 

সনাতনী রীতি মেনে মহালয়ার ভোরে পূর্বপুরুষকে তর্পণ করা হিন্দুধর্মের নিয়ম। সেই রীতি মেনে গঙ্গার বিভিন্ন ঘাটে তর্পণ করতে ভিড় জমান মানুষ। কোভিড অতিমারির পর এবার মহালয়াতে সাধারণ মানুষের সঙ্গে সেলিব্রিটিরাও সামিল হলেন। 

politicianmahalayaMahalaya 2022tarpan

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট