Ayan Mondal Murder Update: অভিযুক্ত মা-মেয়েকে নিয়ে খুনের জায়গায় পুলিশ, গোটা ঘটনার পুনর্নিমাণ তদন্তকারীদের

Updated : Oct 17, 2022 11:14
|
Editorji News Desk

হরিদেবপুরে অ্যাপ ক্যাব চালক অয়ন মন্ডলের হত্যা রহস্যের পুনর্নিমাণ করা হয়। সোমবার ভোরে বান্ধবী ও তার মাকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে গোটা ঘটনার পুনর্নিমাণ চলে। পুলিশের একাংশের দাবি, শুধু ওই ৭ জন নয়, অয়নকে খুনের দিন ঘটনাস্থলে ছিলেন আরও কেউ কেউ। 

এর আগেই পুলিশ দাবি করে, মোবাইল-বন্দি একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিয়োর জন্যই হয়তো অয়নকে খুন করা হয়। তবে এখনও পর্যন্ত অয়নের সেই মোবাইলের খোঁজ পায়নি পুলিশ। ফোন হাতে পেলে রহস্যের জট খোলার সম্ভাবনা অনেকটাই বাড়বে বলে মত হরিদেবপুর থানার আধিকারিকদের। 

আরও পড়ুন- West Bengal Weather Update: লক্ষ্মীপুজো মিটলেও পিছু ছাড়ছে না বর্ষা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার মাগুরপুকুর পুলিশ ক্যাম্পের পাশ থেকে উদ্ধার করা হয় অয়ন মণ্ডলের দেহ। মৃতের পরিবার অয়নের দেহ শনাক্ত করে। পরিবারের অভিযোগ, বান্ধবীর বাড়িতে যাওয়ার পরই অয়নের খোঁজ পাওয়া যাচ্ছিল না। দশমীর রাতেই বান্ধবীর বাড়িতে যান অয়ন। জানা গিয়েছে, দশমীর রাতে বন্ধুদের সঙ্গে ফোনে কথাও হয়েছিল তাঁর। হরিদেবপুরের নেপালগঞ্জ এলাকায় তাঁর শেষ মোবাইল লোকেশন ট্র্যাক করে পুলিশ।

Ayan MondalAyan Mondal MurderMurder at kolkataHaridebpur News

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট