Partha Chatterejee Update: 'কেউ ছাড় পাবে না, সময়ে সব প্রমাণ হবে', আদালতে বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়

Updated : Aug 25, 2022 15:03
|
Editorji News Desk

বৃহস্পতিবার আদালতে শুনানি চলাকালীন চাঞ্চল্যকর মন্তব্য রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আদালত কক্ষে তিনি বিচারপতির উদ্দেশে হাতজোড় করে জানান,  "কেউ ছাড় পাবে না। সময়ে সব প্রমাণ হবে।" তাঁর মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। 

১৪ দিনের ইডি হেফাজতের পর এদিন আদালতে তোলা হয় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে। বৃহস্পতিবার কলকাতা পুলিশের গাড়িতে তাঁকে নিয়ে যাওয়া হয় ইডির বিশেষ আদালতে। শুনানি শুরু হওয়ার আগে আদালত কক্ষে নিয়ে যাওয়া হয় তাঁকে। আদালত কক্ষ ছাড়ার আগে পার্থ চট্টোপাধ্যায় জানান, কেউ ছাড় পাবে না। প্রাক্তন মন্ত্রীর এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। এদিন আদালত কক্ষ থেকে নিরাপত্তরক্ষীর কাঁধে ভর দিয়ে বেরোন পার্থ চট্টোপাধ্যায়। আদালতে পার্থ চট্টোপাধ্যায় জানান, তিনি এখনও অসুস্থ। 

বুধবার প্রেসিডেন্সি সংশোধনাগারে টানা সাড়ে ঘণ্টা ধরে জেরা করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। অর্পিতা মুখোপাধ্যায়ের বয়ানের সঙ্গে মিলিয়ে দেখা হয় পার্থ চট্টোপাধ্যায়ের বয়ান। এসএসসি দুর্নীতি মামলায় তাঁকে ফের হেফাজতে চাইতে পারে ইডি।

Partha Chatterjessc scamRecruitment Scam in WB

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট