Madrasa Candidate's Agitation: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের বাইরে বিক্ষোভে মাদ্রাসা চাকরিপ্রার্থীরা

Updated : Oct 04, 2022 16:03
|
Editorji News Desk

মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে মাদ্রাসা চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। যদিও অফিসে ছিলেন না তৃণমূল সাংসদ। উল্লেখ্য, মাস দুয়েক আগেই এই একই জায়গায় রাতভর অবস্থান করেছিলেন প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। যদিও সকাল হতে তাঁদের উঠিয়ে দেয় বিশাল পুলিশ বাহিনী। 

জানা গিয়েছে, মঙ্গলবার ক্যামাক স্ট্রিটে এসে পৌঁছান মাদ্রাসার চাকরিপ্রার্থীরা। থালা বাজিয়ে বিক্ষোভ করতে দেখা যায় তাঁদের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে তাঁরা স্লোগান দেন, 'দুয়ারে দুয়ার সরকার, রাজপথে হবু টিচার।' অভিযোগ, দুর্নীতির জেরেই তাঁদের নিয়োগ আটকে রয়েছে দীর্ঘদিন। কিন্তু তাতে সরকারের কোনও ভ্রুক্ষেপ নেই বলেই অভিযোগ তাঁদের। 

আরও পড়ুন- Manik Bhattacharya  : টেট দুর্নীতি, রাত আটটার মধ্যে মানিক ভট্টাচার্যকে সিবিআই দফতরে যেতে নির্দেশ

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। কার্যত টেনে-হিঁচড়ে মাদ্রাসা প্রার্থীদের তোলা হয় প্রিজন ভ্যানে। আপাতত তাঁদের নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে। 

madrasaagitationAbhishek BanerjeeRecruitment Scam in WBCamac Street

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট