Kuntal Ghosh: তাপস মণ্ডলকে টাকা দেওয়ার প্রমাণ দিয়েছেন, স্বাস্থ্যপরীক্ষা করাতে এসে দাবি কুন্তল ঘোষের

Updated : Jan 30, 2023 12:25
|
Editorji News Desk

তাপস মণ্ডলকে টাকা দেওয়ার প্রমাণ তিনি ইডির তদন্তকারীদের দিয়েছেন। বিধাননগর হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করতে এসে এমনই জানালেন, সদ্য গ্রেফতার হওয়া তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। তাঁর দাবি, নীলাদ্রি ঘোষও তাঁর থেকে টাকা নিয়েছিলেন। সেই প্রমাণও তিনি ইডিকে দিয়েছেন। 

কিন্তু কে এই নীলাদ্রি ঘোষ। ইডি সূত্রে খবর, তিনি একজন আইনজীবী। কুন্তলের স্ত্রী জয়শ্রী প্রথম নীলাদ্রি ঘোষের নাম বলেন। তিনি সংবাদমাধ্যমে জানান, তাপস মণ্ডল ও নীলাদ্রি ঘোষ বারবার ফোন করে হুমকি দিত। কুন্তলের দাবি, তাপস মণ্ডল তাঁর কাছে ৫০ লক্ষ টাকা চেয়েছিলেন। তা না দেওয়াতেই দুর্নীতিতে নাম জড়ানো হয়েছে।

আরও পড়ুন: মঙ্গলে তাপসকে তলব ইডির, হতে পারে মুখোমুখি জিজ্ঞাসাবাদ

কুন্তল ঘোষকে আদালতে তোলার পর ইডির আইনজীবী ফিরোজ এডুলজি জানান, নিয়োগ দুর্নীতি প্রশান্ত মহাসাগরের মতো বড়।  পাশাপাশি ইডি দাবি করেন, তদন্তে নেমে ৩০ কোটি টাকার হদিশ পেয়েছে ইডি।ধৃত কুন্তল ঘোষের কাছ থেকে একটি কালো ডায়েরি পাওয়া গিয়েছে। সেই ডায়েরিতে সাংকেতিক ভাষায় অনেক তথ্য পাওয়া গিয়েছে। রবিবারই কুন্তল ঘোষ দাবি করেন, তিনি কারও থেকে টাকা নেননি। টাকা নিয়েছেন কোনও তৃতীয় ব্যক্তি। তিনি ১০ শতাংশ কমিশন নিয়েছেন।

Teacher recruitment caseTapas MondalEDKuntal Ghosh

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট