পার্থ চট্টোপাধ্যায়ের মামলা গ্রহণ করল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। বুধবার হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের মামলা শোনেনি হরিশ টন্ডন ও রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ। এদিন প্রধান বিচারপতির কাছে আবেদন করার পর পার্থ চট্টোপাধ্যায়ের মামলা গ্রহণ করে সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। শুক্রবার এই মামলার শুনানি।
বুধবার ডিভিশন বেঞ্চ পার্থ চট্টোপাধ্যায়ের মামলা না শোনায় তাঁকে সিবিআই দফতরে হাজিরা দিতে যেতে হয়। তাঁকে প্রায় সাড়ে তিন ঘণ্টা ম্যারাথন জেরা করেন সিবিআই আধিকারিকরা। বৃহস্পতিবারই পার্থ চট্টোপাধ্যায়ের মামলা থেকে সরে দাঁড়ান দুই বিচারপতি হরিশ ট্যান্ডন ও রবীন্দ্রনাথ সামন্ত। এরপরই হাইকোর্টের প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেন বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ পার্থ চট্টোপাধ্যায়ের মামলা দেখবেন।
এর আগে বৃহস্পতিবার সকালে হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের কাছে মেল পাঠান পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা। নিয়ম মেনে আর্জি জানানো হয়নি বলে হরিশ ট্যান্ডন ও রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ পার্থের মামলাটি গ্রহণ করতে চাননি। পার্থর আইনজীবীরা প্রধান বিচারপতির কাছে এসএসসি নিয়োগ-দুর্নীতি মামলায় দ্রুত শুনানির আর্জি জানান।
শিক্ষক নিয়োগ মামলায় বুধবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সিবিআইয়ের মুখোমুখি হওয়ার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পার্থ চট্টোপাধ্যায়ের মন্ত্রিত্ব কেড়ে নেওয়ার আবেদন করে হাই কোর্ট।