West Bengal Heavy Rainfall: শনিবারের দুপুরে দেড় ঘণ্টার ভারী বৃষ্টি, ভাসল কলকাতা ও শহরতলি

Updated : Sep 03, 2022 19:14
|
Editorji News Desk

শুক্রবার রাত থেকেই গুমোট গরম। সপ্তাহান্তে তুমুল বৃষ্টিতে ভাসল কলকাতা। শনিবার দুপুর থেকে কলকাতা ও শহরতলিতে দফায় দফায় দেড় ঘণ্টা বৃষ্টি হয়। তার জেরে শহরের একাধিক এলাকা জলমগ্ন। হাঁটুজল জমে যায় সেন্ট্রাল অ্যাভিনিউ, স্ট্র্যান্ড রোড, এমজি রোডের মতো ব্যস্ত রাস্তায়। নিউ মার্কেট, উল্টোডাঙা, আমহার্স্ট স্ট্রিট, পার্কস্ট্রিট এলাকাতেও জল জমায় সমস্যায় পড়েন পথচারীরা। আবহাওয়া দফতর সূত্রে খবর, দুপুর থেকে কলকাতায় প্রায় ৪৯.১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রবিবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টি হয়। আগেই দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর।শহরে যারা পুজোর কেনাকাটা করতে বেরিয়েছিলেন, তারাও সমস্যায় পড়েছেন। ঠিক দুপুরে আড়াইটে নাগাদ বৃষ্টি শুরু হয়। দেড়ঘণ্টার ভারী বৃষ্টিতে পথে জল জমে যায়। কলকাতা ছাড়াও বৃষ্টি হয় বাঁকুড়া, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনাতে। রবিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: লক্ষ্মীবারে কোন পথে হাঁটবে পুজোর মিছিল ? কী বলছে কলকাতা ট্রাফিক পুলিশ ?

এদিকে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

Weather Forecast TodaykolkataWest bengal weather todayWest Bengal weather reportheavy rain

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট