Arpita Mukherjee: বেলঘড়িয়ার ফ্ল্যাটেও 'টাকার পাহাড়', অর্পিতার দুটি ফ্ল্যাট মিলিয়ে উদ্ধার ৫০ কোটি

Updated : Aug 04, 2022 09:52
|
Editorji News Desk

এসএসসি নিয়োগ দুর্নীতি কান্ডের পরতে পরতে রহস্য। এবার অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাটেও টাকার পাহাড়। ইডি সূত্রে খবর, ১৮ ঘণ্টার অপারেশনে ক্লাবটাউন হাইটসের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। এছাড়াও, মিলেছে ৬ কেজি সোনা। যার মূল্য ৩ কোটিরও বেশি। উদ্ধার হয়েছে প্রচুর সোনার বাট, মুঠো মুঠো রুপোর কয়েন ও সম্পত্তির দলিল। অর্পিতার ফ্ল্যাটে শোওয়ার ঘর ও শৌচাগার থেকে এই বিপুল পরিমাণ টাকা ও সোনা উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে দাবি। 

এই বিপুল পরিমাণ সম্পত্তি দেখে মাথা ঘুরে গিয়েছে ইডি আধিকারিকদেরও। টাকা গোনার জন্য একসময় সাহায্য নেওয়া হয় ব্যাঙ্ক কর্মীদের। মোট ৭টি ট্রাঙ্কে টাকা ও একটি ট্রাঙ্কে সোনা বোঝাই করে নিয়ে যাওয়া হয় স্ট্র্যান্ড রোডে স্টেট ব্যাঙ্কের সদর দফতরে। ইতিমধ্যেই অর্পিতার বেলঘরিয়ার আরেকটি ফ্ল্যাট সিল করে দিয়েছে ইডি। 

আরও পড়ুন- Arpita Mukherjee: অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে শৌচাগার থেকেও উদ্ধার টাকা, পাওয়া গেল প্রায় ২৮ কোটি 

জানা গিয়েছে, একসপ্তাহের মধ্যে টালিগঞ্জ ও বেলঘরিয়ায় অর্পিতার দুটি ফ্ল্যাট মিলিয়ে উদ্ধার হল ৫০ কোটি টাকা। আগেই টালিগঞ্জে উদ্ধার হয়েছিল প্রায় ২২ কোটি টাকা। এরপর বেলঘরিয়ার ফ্ল্যাটে উদ্ধার হয় ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। বুধবার অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করে বেলঘরিয়ার দুটি ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালায় ইডি। রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের চারটি মেশিন এনে টাকা গণনা করেন ইডির আধিকারিকরা। টাকা ছাড়াও প্রায় ৬ কেজি সোনা, জমির দলিলও উদ্ধার করা হয়।

kolkataED RAIDPartha Chatterjee ArrestArpita Mukherjee

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট