Arpita Mukherjee: অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে শৌচাগার থেকেও উদ্ধার টাকা, পাওয়া গেল প্রায় ২৮ কোটি

Updated : Aug 04, 2022 07:52
|
Editorji News Desk

টালিগঞ্জে উদ্ধার হয়েছিল ২২ কোটি টাকা। বেলঘরিয়ার ফ্ল্যাটে উদ্ধার হল ২৭.৯০ কোটি টাকা। বুধবার অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) জেরা করে বেলঘরিয়ার দুটি ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালায় ইডি (ED)। রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের চারটি মেশিন এনে টাকা গণনা করেন ইডির আধিকারিকরা। টাকা ছাড়াও ৬ কেজি সোনা,  জমির দলিলও উদ্ধার করা হয়েছে।

বেলঘরিয়ায় ওই আবাসনের সেক্রেটারি রাজেশ কুমার চুচুরিয়া এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বেলঘরিয়ায় (Belghoria) অর্পিতার ফ্ল্যাটে সব টাকা ওয়ার্ডড্রবেই ছিল। ২০০০ টাকার বান্ডিলের প্যাকেট উদ্ধার হয়েছে। শৌচাগার থেকেও উদ্ধার হয়েছে টাকা। প্লাস্টিক প্যাকেট করে শৌচাগারে টাকা রাখা ছিল। তা উদ্ধার করেন ইডি আধিকারিকরা। আবাসনের সেক্রেটারি জানিয়েছেন, এটি থ্রি বিএইচকে ফ্ল্যাট ছিল।  ২টি ফ্ল্যাট সিল করে দিয়েছে ইডি।

আরও পড়ুন: আজ নজরে নবান্ন, পার্থর গ্রেফতারির পর প্রথম মন্ত্রিসভার বৈঠক 

অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার আবাসনে প্রায় ১০ ঘণ্টা ধরে চলে টাকা গণনার কাজ। টাকা উদ্ধার করে এসবিআইয়ের প্রধান শাখায় বড় বড় ট্রাঙ্কে নিয়ে যাওয়া হয় উদ্ধার হওয়া টাকা।

Belghoria NewsArpita MukherjeeSSC Recruitment ScamEDssc scam

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট