Durga Puja Weather Update: সপ্তমী থেকে নবমী রাজ্যজুড়ে ভারী বৃষ্টি! জোড়া ঘূর্নাবর্তের জেরে ভিজবে কলকাতাও

Updated : Oct 09, 2022 16:03
|
Editorji News Desk

এবার পুজোতে রাজ্যজুড়েই বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। জোড়া ঘূর্ণাবর্তের জেরে সপ্তমী থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দশমী পর্যন্ত বৃষ্টি থাকবে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। 

আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তার ফলে সপ্তমী, অষ্টমী, নবমীতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে। কলকাতাতেও সপ্তমী, অষ্টমী ও নবমীতে বৃষ্টির সম্ভাবনা আছে। আকাশ মূলত মেঘলা থাকবে। দশমী থেকে স্বাভাবিক হবে আবহাওয়া। 

এদিকে উত্তরবঙ্গেও পুজোর চারদিন বৃষ্টির সম্ভাবনা আছে। হাওয়া অফিস জানিয়েছে, মালদা, দুই দিনাজপুরেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। 

rain forecastWeather ForcastWeather Forecast TodayDurga Puja 2022Weather update of West BengalWeather Report

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট