Calcutta High Court: গ্রুপ ডি কর্মীদের বেতন ফেরানোর নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

Updated : Feb 23, 2023 14:41
|
Editorji News Desk

স্কুলের গ্রুপ ডি কর্মীদের বেতন ফেরানোর নির্দেশে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের। চাকরি বাতিলের নির্দেশ নিয়ে বেঞ্চ কিছু বলেনি। 

ওএমআর শিট কারচুপিতে ১৯১১ জন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিলের নির্দেশ দেয় হাই কোর্ট। পাশাপাশি তাঁদের বেতনের অর্থও ফেরানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার বেতন ফেরানোর নির্দেশে স্থগিতাদেশ জারি করল ডিভিশন বেঞ্চ। তবে সিঙ্গল বেঞ্চের সম্পূর্ণ রায়ে স্থগিতাদেশ জারি করা হয়নি। অর্থাৎ, চাকরি বাতিলের নির্দেশ এখনও বহাল থাকছে।


সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম মজুমদারের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন গ্রুপ ডি কর্মীরা। বৃহস্পতিবার সেই মামলার রায়ে ডিভিশন বেঞ্চ জানায়,  বেতন ফেরতের নির্দেশের উপর অন্তর্বতী স্থগিতাদেশ জারি ডিভিশন বেঞ্চের। আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই স্থগিতাদেশ জারি থাকবে। ৩ মার্চ, মামলার পরবর্তী শুনানি। 

Calcutta High CourtDivision BenchGroup D

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট