Adenovirus Death: রাজ্যে বাড়ছে অ্যাডেনোভাইরাস-এর আতঙ্ক! শিশু মৃত্যু কলকাতায়

Updated : Feb 26, 2023 15:41
|
Editorji News Desk

রাজ্যে বাড়ছে অ্যাডেনোভাইরাস-এর (Adenovirus) আতঙ্ক। এর মধ্যেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে একটি শিশুর মৃত্যু (Child Died In Adenovirus) হল কলকাতায়। জানা গিয়েছে, জ্বর এবং শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ ছিল ওই আড়াই বছরের শিশুকন্যাটি। শুক্রবার পার্ক সার্কাসের হাসপাতালে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শিশুটির। 

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে লেকটাউনে এক ৫ বছরের শিশুর মৃত্যু হয়েছিল। অনুমান করা হয়েছিল করোনা এবং অ্যাডিনোভাইরাসে আক্রান্ত ছিল শিশুটি। এর মধ্যেই আরও এক শিশু মৃত্যুতে স্বাভাবিক ভাবেই বাড়ছে আতঙ্ক।

আরও পড়ুন - বাড়ছে অ্যাডিনোভাইরাসের দাপট, কীভাবে বুঝবেন ভাইরাসের উপসর্গ

ইতিমধ্যেই অ্য়াডিনো ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় নির্দেশিকা জারি রাজ্যের স্বাস্থ্য দফতর। সংক্রমণ ঠেকাতে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদেরও নির্দেশিকা জারি করা হয়েছে। 

WEST BANGALChild DeathPark CircuskolkataAdenovirus

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট