Chhath Puja 2022: আজ ছটপুজোর সূর্যপ্রণাম, ভোরে বিভিন্ন ঘাটে ভিড় পুন্যার্থীদের, নজরদারি প্রশাসনের

Updated : Nov 07, 2022 09:14
|
Editorji News Desk

আজ ছট পুজোর শেষদিন। ভোরবেলা দেশজুড়ে একাধিক জলাশয়ে ভিড় পুন্যার্থীদের। সূর্যপ্রণাম করতে গঙ্গা ও অন্যান্য জলাশয়ে ভিড় জমান মহিলারা। কলকাতার বাবুঘাটে সোমবার সকালে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। হাওড়ার বাজা কদমতলা ঘাট সহ ও একাধিক গুরুত্বপূর্ণ ঘাটেই এবার ছটপুজোর আয়োজন করা হয়। তবে নির্দিষ্ট নিয়ম মেনে সুষ্ঠুভাবেই হয় ছটপুজোর আয়োজন। 

সোমবার সকাল থেকে বিভিন্ন ঘাটে ব্যারিকেড করে দেয়  পুলিশ প্রশাসন। ঘাটের নির্দিষ্ট স্থানে পুজো সামগ্রী ফেলার ব্যবস্থা করে কলকাতা পুরসভা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় গঙ্গায় নেমে বেশি দূর যাওয়া যাবে না। পুজোর সময় স্পিড বোর্ডে নজরদারি চালায় পুলিশ। ঘাটেও উচ্চপদস্থ পুলিশ কর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বে ছিলেন।     

এবার গ্রিন ট্রাইবুনালের নির্দেশে রবীন্দ্র সরোবর চত্বরে ছটপুজোর আয়োজন হয়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানেও মোতায়েন করা হয়েছে পুলিশি ব্যবস্থা। কলকাতায় অবাঙালি হিন্দুর সংখ্যা অনেক। তাদের কথা ভেবে পুজোর জন্য অস্থায়ী ঘাটের ব্যবস্থাও করে কলকাতা পুরসভা।  

 

Chhat puja 2022kolkataChhat Puja

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট