Tangra Murder: তিন সপ্তাহ পর উদ্ধার ঝুন্নু রানার মৃতদেহ, হাতুড়ির আঘাতেই মৃত্যু? ধন্ধে পুলিশ

Updated : Mar 21, 2023 16:26
|
Editorji News Desk

দীর্ঘ তল্লাশির পর অবশেষে ট্যাংরার নিখোঁজ যুবকের দেহের খোঁজ মিলল। মঙ্গলবার সকালে বামনঘাটা এলাকার একটি ব্রিজের কাছ থেকে উদ্ধার হয় একটি নীল ড্রাম। তার মধ্যেই ছিল ওই নিখোঁজ যুবকের দেহ। উল্লেখ্য, গত ৩ মার্চ থেকে নিখোঁজ ছিলেন ট্যাংরার বাসিন্দা ঝুন্নু রানা। নিখোঁজ যুবকের পরিবারের অভিযোগ পেতেই তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মৃতের বন্ধু গোলাম রব্বানির হদিশ পায় পুলিশ। পরবর্তীতে দিল্লি থেকে গ্রেফতার হন গোলাম রব্বানি ও তাঁর স্ত্রী। এই ঘটনায় আপাতত ৪ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। 

অভিযুক্ত গোলাম রব্বানির দাবি, ঝুন্নু তাঁর স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করতে চেয়েছিলেন। তাই তাঁকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করা হয়। যদিও বিষয়টি পুরোপুরি বিশ্বাস করছেন না তদন্তকারীরা। তবে ঠিক কী কারণে ওই যুবককে খুন হতে হল, তা নিয়েও ধন্ধে তদন্তকারীরা। 

আরও পড়ুন- Jhargram Elephant Attack: তিনদিনে ৪ জন, ফের হাতির হানায় মৃত বৃদ্ধা ও যুবক, আতঙ্কে দিশেহারা ঝাড়গ্রামবাসী

bodyMurder at kolkataTangraMurder

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট