SSC Scam: রাজ্যের নিয়োগ দুর্নীতিকাণ্ডে গঠিত সিটের নয়া প্রধান অশ্বিন শেনভি

Updated : Nov 25, 2022 19:03
|
Editorji News Desk

রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায় সিটের নয়া প্রধান হলেন অশ্বিন শেনভি। চণ্ডীগড়ে কর্মরত অশ্বিন শেনভিকে আগামী সাত দিনের মধ্যে সমস্ত দায়িত্ব বুঝে নেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার আদালতে বিচারপতি জানান, মাঝপথে তদন্ত থেমে যাক, তিনি চান না।  

বৃহস্পতিবার বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন, সিবিআই অফিসার অখিলেশ সিংকে সিট প্রধানের দায়িত্ব দেওয়া হোক। তিনি এখন অন্য রাজ্যে কর্মরত থাকার কারণে তা সম্ভব নয় বলে জানান সিবিআইয়ের আইনজীবী। এরপর বিচারপতি সিবিআইয়ের কাছে ডিআইজি পদমর্যাদা বিকল্প নামের তালিকা চান। 

সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য তিনজনের নামের তালিকা দেন। তাঁরা হলেন সুধাংশু খারে, মাইকেল রাজ এবং অশ্বিন শেনভি। এরপর তিনি এক সময় সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তবের নাম উল্লেখ করেন। তাঁকেও ফিরিয়ে আনা সম্ভব নয় বলে জানান আইনজীবী। শুক্রবার ওই সিবিআইয়ের দেওয়া তিন নাম নিয়ে আলোচনার পর অশ্বিন শেনভিকে সিট প্রধান করার নির্দেশ দেন বিচারপতি।

SITCalcutta High CourtWEST BANGALssc scam

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট