Congress Agitation : জল্লাদ পুলিশ, করুণাময়ীর ঘটনায় সরকারকে তোপ কংগ্রেসের, অধীরের নেতৃত্বে মিছিল

Updated : Oct 28, 2022 17:25
|
Editorji News Desk

করুণাময়ীর ঘটনা নিয়ে শুক্রবার পথে নামল কংগ্রেসও। কলকাতায় মিছিল বার করা হল। এদিন দুপুরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে মিছিল করে কংগ্রেস। বৃহস্পতিবার রাতে সল্টলেকের করুণাময়ীর ঘটনায় পুলিশের ভূমিকাকে জল্লাদের সঙ্গে তুলনা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। অধীর চৌধুরীর অভিযোগ, রাতের ওই ঘটনা বাংলার শিক্ষিত সমাজকে কলুষিত করেছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর ভূমিকারও সমালোচনা করেছেন অধীর চৌধুরী। 

করুণাময়ীর অনশন-উচ্ছেদের প্রতিবাদে এদিন রাস্তায় নেমেছিল বাম ও বিজেপি। সেই পথ ধরেই বিক্ষোভ দেখায় কংগ্রেসও। প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগ, মুখ্যমন্ত্রী সৌরভ নিয়ে সরব হতে পারেন। কিন্তু শিক্ষিত যুবকদের পাশে দাঁড়াতে পারেন না। কংগ্রেস নেতাদের মতে, গোটা বিশ্বে গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ করার অধিকার সবার। কিন্তু করুণাময়ীতে বৃহস্পতিবার রাতে যা ঘটল, তাতে রাজ্যে গণতান্ত্রিক গড়়িমায় আঘাত করা হয়েছে। 

যদিও কংগ্রেসের এই অভিযোগ উড়িয়ে দিয়েছএ বিধাননগরের পুলিশ। তারা দাবি করেছে, বৃহস্পতিবারের ঘটনায় কোনও রকম আক্রমণাত্মক ব্যবহার করা হয়নি। বরং তাঁরা অনেক আগে থেকেই মাইকিং করে অনশনকারীদের সরে যেতে অনুরোধ করেছিলেন। পুলিশের দাবি, গোটা ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই কাজ করা হয়েছে। 

TET agitationAdhir Ranjan ChaudharyCongress

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট