Murder at Kolkata: মাত্র ৪০০ টাকার জন্য পিটিয়ে খুনের অভিযোগ কলকাতায়, আটক মূল অভিযুক্ত সহ তিন

Updated : Nov 13, 2022 17:52
|
Editorji News Desk

খাস কলকাতায় যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। টাকাপয়সা নিয়ে বিবাদের জেরে খুন বলেই অভিযোগ। জখম অমিতরঞ্জন চট্টোপাধ্যায়কে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

জানা গিয়েছে, বীরভূমের বাসিন্দা মৃত অমিতরঞ্জন চট্টোপাধ্যায় এক বেসরকারি সংস্থায় কাজ করতেন। রবিবার মালিক সুমন মণ্ডলের গাড়িতেই অমিতকে এমআর বাঙ্গুর হাসপাতালে আনা হয়। ইমার্জেন্সিতে পরীক্ষার পর অমিতকে মৃত ঘোষণা করতেই পালিয়ে যান চার যুবক। হাসপাতাল কর্মীদের তৎপরতায় ধরা পড়ে যান সোমনাথ চক্রবর্তী। তাকে পুলিশি জেরার পরে ধরা হয় সুমন এবং দেবাশিসকে। এখনও পলাতক তিনজন।

আরও পড়ুন- Dengue Death in Dumdum: দমদমে ডেঙ্গিতে প্রাণ হারালেন মহিলা, চিকিৎসার গাফিলতির অভিযোগ, নার্সিংহোমে বিক্ষোভ

রিজেন্ট পার্ক থানা সূত্রে খবর, সংস্থার কর্মী দেবাশিস অধিকারীর কিছু টাকা খোয়া যায়। এরপরেই অমিতকে দোষারোপ শুরু করেন সংস্থার মালিক সহ ৫ অভিযুক্ত। চিকিৎসকরা জানান, মৃতের থুতনির নিচে ভারী কোনও আঘাতের চিহ্ন রয়েছে। শক্ত কিছু দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয় বলেও চিকিৎসকরা। অভিযোগ, তাতেই মৃত্যু হয়েছে অমিতের।

Murder at kolkatakolkata crime newsPolice casemurder caseRegent ParkMR Bangur Hospital

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট