Manik Bhattacharya: নিয়োগ দুর্নীতি কাণ্ড, মানিক ভট্টাচার্যকে ২ মাসের জেল হেফাজতের নির্দেশ আদালতের

Updated : Mar 21, 2023 21:45
|
Editorji News Desk

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার মানিক ভট্টাচার্যকে ১৮ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের। মঙ্গলবার নগর দায়রা আদালতে মানিক ভট্টাচার্যের জামিন নিয়ে মামলার শুনানি ছিল। আদালত জানায়, ১৮ মে পর্যন্ত প্রেসিডেন্সি জেলের বাইশ সেলেই বন্দি থাকতে হবে তাঁকে। 

প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য। মঙ্গলবার জামিনের শুনানি চলাকালীন কথা বলতে যান মানিক ভট্টাচার্য। তাঁকে থামিয়ে দেন বিচারক। জানান, আইনজীবী থাকলে কথা বলতে পারবেন না তিনি। ইডির আইনজীবীর পক্ষে জানানো হয়, উনি প্রভাবশালী। এখনও দল থেকে বহিষ্কার করা হয়নি তাঁকে।  শুনানি শেষে ২ মাসের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। 

Recruitment Scam in WBjail custodyManik Bhattacharya

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট