Mimi Chakraborty : হাতে গোলাপ নিয়ে ছুঁড়ে ফেললেন মিমি, ব্যাপারখানা কী ?

Updated : Jan 12, 2024 18:22
|
Editorji News Desk

সোশ্যাল মিডিয়ায় সবসময়ই অ্যাক্টিভ মিমি চক্রবর্তী । কেরিয়ার হোক বা ব্যক্তিগত জীবন...খুঁটিনাটি সবই শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় । সম্প্রতি, সেরকমই একটি ভিডিও শেয়ার করেছেন সাংসদ-অভিনেত্রী । কিন্তু, ভিডিওতে দেখা গেল বড্ড বিরক্ত তিনি । এমনকী, এক গোছা লাল গোলাপও ভালো লাগছে না মিমির ! তারপর যা করলেন, তা অপ্রত্যাশিত  ! ব্যাপারখানা কী ?

কী করলেন মিমি ?

মিমি যে ভিডিও শেয়ার করেছে, সেখানে ব্ল্যাক গাউনে দেখা গিয়েছে মিমিকে । ক্যামেরার সামনে হাতে এক গোছা গোলাপ নিয়ে দাঁড়িয়ে তিনি । ফুলের গন্ধ শুঁকছেন, অথচ মুখে-চোখে বিরক্তি । হঠাৎ, ক্যামেরার দিকে ছুঁড়ে ফেলে দিলেন গোলাপ । আর বললেন 'ধুর, আর ভাল্লাগছে না...'। ভিডিও শেয়ার করে ক্যাপশনেও একই কথা উল্লেখ করলেন । কিন্তু, কেন এই ভিডিও, কেন লাল গোলাপ ছুঁড়ে ফেললেন, নতুন কোনও প্রজেক্টের ইঙ্গিত কি ? নাকি, 'যাহা বলিব, সত্য বলিব'-র কোনও প্রমোশন ? উত্তর দেবে সময় ।

কমেন্টে নেটিজেনরা যা লিখলেন...

আপাতত, মিমির এই ভিডিও দেখে কমেন্ট বক্স ভরে গিয়েছে নানারকম মন্তব্যে । কেউ লিখেছেন, 'Rose ভাল্লাগছেনা? ' কেউ লিখেছেন, 'গোলাপ আবার কারও ভাল লাগে না নাকি ?' কেউ তো আবার 'মজা করে লিখলেন করোনা হয়নি তো ?'

ঈশ্বর দর্শন মিমির

কয়েকদিন আগে বিশ্বনাথ দর্শনে গিয়েছিলেন মিমি চক্রবর্তী । বেনারস সফরের ছবি-ভিডিও শেয়ার করেন তিনি । পুজো দেন, গঙ্গা আরতি দেখেন, বেনারসের অলিগলিতেও ঘুরতে দেখা যায় তাঁকে । উল্লেখ্য, মুক্তি পেয়েছে মিমি-র 'যাহা বলিব সত্য বলিব'। এখানে তাঁকে উকিলের ভূমিকায় দেখা গিয়েছে। তাঁর বিপরীতে আছেন টোটা রায়চৌধুরী। এটাই মিমি-র প্রথম ওটিটি রিলিজ ।

mimi chakraborty

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ