বিজেপি গোটা দেশটাকে জেলে ভরে দিয়েছে। সারা দেশ বুঝতে পারছে চিজ ক্যায়া হ্যায়।" এই ভাষাতেই নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কী বললেন মমতা বন্দ্যোপাধ্য়ায়?
BJP-কে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বিজেপি দেশটাকে কারাগার বানিয়ে দিয়েছে। নিজেরা দেশের যত টাকা আছে সেগুলো লুট করে ভাজপা ওয়াশিং মেশিনে ঢেলেছে। চোর-ডাকাতগুলিকে ওখানে ঢুকিয়েছে, আর সাদা করে বেরিয়েছে। বিজেপির মতো চোর পার্টি আর একটাও নেই। সবচেয়ে বড় চোর। আজকে সারা পৃথিবী বুঝতে পারছে চিজ ক্যায়া হ্যায়।"
এর পাশাপাশি ভোটের ফলাফল নিয়েও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, তৃণমূল কোনওদিন বাংলায় হারবে না। এবং বিজেপির কারও ক্ষমতা নেই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে।