West Bengal Covid19 Update : দ্বিতীয় বীরভূম, বাংলায় খানিকটা কমল দৈনিক সংক্রমণের গ্রাফ

Updated : Jul 31, 2022 21:03
|
Editorji News Desk

রবিবার রাজ্য়কে স্বস্তি দিল করোনা সংক্রমণের দৈনিক গ্রাফ। রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে প্রকাশিত রিপোর্টে দাবি করা হল, বেশ অনেকটাই কমেছে দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৮১৭ জন। যা শনিবারের তুলনায় অনেকটাই কম। তবে, একদিনে মৃতের সংখ্য়া সেই ছয়। আর জেলাওয়াড়ি তালিকায় চমক বীরভূম। 

রবিবার স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, শীর্ষে আছে কলকাতাই। একদিনে শহরে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১৬ জন। দ্বিতীয় স্থানে বীরভূম। জেলায় একদিনে আক্রান্তের সংখ্য়া ২৩৮ জন। মূলত বীরভূমের ধাক্কায় তৃতীয় স্থানে নেমে গিয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩৪ জন। 

পরিসংখ্যান অনুযায়ী, করোনার প্রভাব সবচেয়ে কম ঝাড়গ্রামে। একদিনে মাত্র একজন নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন। শনিবার রাজ্যে করোনা পজিটিভিটি রেট ছিল ১২.৬৪ শতাংশ। রবিবার তা আরও কিছুটা কমে দাঁড়াল ১২.৪ শতাংশ। 

COVID19 NewsWEST BANGALkolkataBirbhum

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার