WB Covid 19 Update: রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত ১৯৭৩ জন, গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৩ জনের

Updated : Jul 12, 2022 20:30
|
Editorji News Desk

রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত ১৯৭৩ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে প্রাণ হারিয়েছেন ৩ জন। রাজ্যে দৈনিক সংক্রমণের হার ১৫.৯৩ শতাংশ। কোভিড থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৯২ জন। 

রাজ্যে এখনও পর্যন্ত  কোভিডে আক্রান্ত হয়েছেন মোট ২০ লক্ষ ৩৭ হাজার ৫৭০ জন। গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা করিয়েছেন ১২,৩৮৫ জন। হোম আইসোলেশনে আছেন ১২,১০৮ জন। হাসপাতালে ভর্তি ৪০৯ জন। 

আরও পড়ুন: অফলাইনেই হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল ডিভিশন বেঞ্চে

গত জুন মাস থেকে রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। মঙ্গলবার প্রায় ২০০০-এর গণ্ডি ছুঁয়েছে রাজ্যে আক্রান্তের সংখ্যা। প্রশাসনের পক্ষ থেকে ফের কোভিড বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। টিকাকরণের ওপরও জোর দেওয়া হচ্ছে। রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভিডের টিকা নিয়েছেন ৯৯,৬০৬ জন।

COVID 19WB COVID bulletinCoronavirus cases in West Bengalcovid cases

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার