West Bengal Covid Update: রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত ১১৩ জন, গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১ জনের

Updated : Jun 20, 2022 19:33
|
Editorji News Desk

রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affection) ১১৩ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্য়ান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে রাজ্যে প্রাণ হারালেন একজন। কোভিড থেকে সুস্থ হয়ে ফিরলেন ৫৫ জন। রাজ্যে দৈনিক সংক্রমণের হার ২.৪৫ শতাংশ।

ফের দেশজুড়ে চিন্তা বাড়াচ্ছে কোভিড সংক্রমণ। রাজ্যেও বাড়ছে কোভিড। গত সপ্তাহে কোভিডে রাজ্যে প্রাণ হারিয়েছিলেন একজন। সোমবার ফের রাজ্যে প্রাণ কাড়ল কোভিড। এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ২০ হাজার ৪০৯ জন। এখনও পর্যন্ত কোভিডে রাজ্যে মোট মৃত্যু হয়েছে ২১,২০৬ জনের। সুস্থতার হার ৯৮. ৯১ শতাংশ।

আরও পড়ুন: খাঁচা থেকে বেরিয়ে পড়ল শিম্পাঞ্জি, আলিপুর চিড়িয়াখানায় উত্তেজনা

গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা করিয়েছেন ৪,৬০৩ জন। নতুন করে ভ্যাকসিন নিয়েছেন ১০,৪৯২ জন। রাজ্যে প্রিকশন ডোজ নিয়েছেন ৩১ লক্ষ ৩৯ হাজার ৩৭৯ জন।

West BengalCOVID 19COVID 19 CASESCovid death

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার