Covid 19 India: দেশে নতুন করে কোভিডে আক্রান্ত ৫,৯১০ জন, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৬ জনের

Updated : Sep 12, 2022 11:25
|
Editorji News Desk

দেশে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid 19 India) ৫,৯১০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৬ জনের। রবিবার এই সংখ্যা ছিল ৬,৮০৯। দেশে দৈনিক সংক্রমণের হার ২.৬০ শতাংশ। সক্রিয় কোভিড রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫৩ হাজার ৯৭৪। 

দেশে গত কয়েকদিন ধরেই কমছে কোভিডের প্রকোপ। তবে তার মধ্যে কোভিড সংক্রমণে এগিয়ে মহারাষ্ট্র ও কেরালা। সক্রিয় কোভিড রোহী মোট আক্রান্তের ০.১২ শতাংশ। দেশে এখনও পর্যন্ত কোভিড থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৪ কোটি ৩৮ লক্ষ ৮০ হাজার ৪৬৪ জন। দৈনিক মৃত্যুর হার ১.১৯ শতাংশ। 

আরও পড়ুন:  লখনউর বিলাসবহুল হোটেলে অগ্নিকাণ্ড, আটকে পড়েছেন আবাসিকরা, চলছে উদ্ধারকাজ

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়ছেন, এখনও পর্যন্ত দেশে ২১৩ কোটি ৫২ লক্ষ মানুষ কোভিড ভ্যাকসিন নিয়েছেন।

West BengalCOVID 19COVID 19 CASESIndia Covid-19 cases

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার