Coronavirus: সংক্রমণ কমলেও রাজ্যে একদিনে করোনার বলি ৩৯ জন!

Updated : Jan 15, 2022 21:42
|
Editorji News Desk

রাজ্যে (West Bengal) গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের (Coronavirus) বলি হয়েছেন ৩৯ জন! যদিও কিছুটা কমেছে দৈনিক সংক্রমণ। গত একদিনে রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৬৪ জন।

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, শুক্রবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২২ হাজারের বেশি। শনিবার তা নেমে এল ১৯ হাজারে। তবে মৃত্যুর হার নতুন করে চিন্তা বাড়াল। শুক্রবার ২৮ জনের প্রাণ কেড়েছিল মারণ ভাইরাস, শনিবার একলাফে তা বেড়ে দাঁড়াল ৩৯।

আরও পড়ুন: Coronavirus in West Bengal : বিধি মেনে মেলা করা যাবে, বিয়েবাড়িতে থাকতে পারবেন ২০০ জন, জানাল নবান্ন

গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৯১৩২ জন। শতকরা হিসেবে ৯০.৬৮। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৬৪,৫৭২ টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ২৯.৫২ শতাংশ রিপোর্ট পজিটিভ। 

CoronavirusCOVID-19West Bengal

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার