Covid 19 India Update: দেশে নতুন করে কোভিডে আক্রান্ত ১৮,৯৩০ জন, গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৫ জনের

Updated : Jul 14, 2022 10:14
|
Editorji News Desk

দেশে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affection) হলেন ১৮,৯৩০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৫ জনের। দেশে সক্রিয় কোভিড রোগীর (Active Cases in Covid) সংখ্যাই চিন্তা বাড়াচ্ছে কেন্দ্রের। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় কোভিড রোগী ১ লক্ষ ১৯ হাজার ৪৫৭ জন। সুস্থতার হার ৯৮. ৫৩ শতাংশ। 

এখনও পর্যন্ত দেশে মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩৫ লক্ষ ৬৬ হাজার ৭৩৯ জন। কোভিডে দেশে মোট প্রাণ হারিয়েছেন ৫ লক্ষ ২৫ হাজার ৩০৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা বেড়েছে ৪,২৪৫। দেশে গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের হার ৩.৮৬ শতাংশ। 

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে কদর্য আক্রমণ, ইকো পার্ক থানায় দিলীপের নামে অভিযোগ দায়ের

কোভিড নিয়ে দেশজুড়ে ফের উদ্বেগ বাড়ছে। বুধবারই প্রিকশন ডোজ নিয়ে বড় সিদ্ধান্ত ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ৯ মাসের পরিবর্তে ৬ মাসে নেওয়া যাবে টিকা। গত ২৪ ঘণ্টায় দেশে মোট টিকাকরণ করিয়েছেন  ৪ লক্ষ ৩৮ হাজার ৫ জন।

COVID 19Covid vaccinationIndia Covid tallyIndia Covid-19 cases

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার