বাজেট অধিবেশন (Budget session) শুরুর আগে সংসদ ভবনেই করোনাভাইরাসের হানা। সংসদের অন্তত ৪০০ কর্মী মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছেন।সংবাদ সংস্থা এএনআই এই খবর জানিয়েছে। ওই সূত্র বলেছে, সংসদে মোট ১ হাজার ৪০৯ জনের কোভিড পরীক্ষা করানো হয়। তার মধ্যে ৪০২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।
ANI-এর খবর অনুযায়ী, ৪ থেকে ৮ জানুয়ারির মধ্যে ওই পরীক্ষার রিপোর্ট আসে। জিন পরীক্ষার জন্য সংক্রমিতদের নমুনা পাঠানো হয়েছে।
আরও পড়ুন: Gangasagar mela: বাড়ছে কোভিড, রক্তচাপ বাড়িয়ে সোমবার থেকে শুরু গঙ্গাসাগর মেলা
বাজেট অধিবেশন সাধারণত শুরু হয় পজানুয়ারি মাসের শেষ সপ্তাহে। তার আগে এমন খবরে উদ্বেগ বেড়েছে।
আক্রান্ত ৪০২ জনের মধ্যে লোকসভার ২০০, রাজ্যসভার ৬৯ জনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। সংসদ ভবনের মধ্যে যাঁরা কাজ করেন, তাঁদের মধ্যেই ৪০২ জন সংক্রমিত। সংসদ ভবনের বাইরে যাঁরা কাজ করেন, তাঁদের মধ্যে কারা সংক্রমিত, তা উল্লেখ করা হয়নি ওই তালিকায়।