West Bengal Covid Update: রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত ২৩০ জন, গত ২৪ ঘণ্টায় মৃত ১

Updated : Jun 22, 2022 19:55
|
Editorji News Desk

চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটাই বাড়ল কোভিড সংক্রমণ (Covid Affection)। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হলেন ২৩০ জন। নতুন করে কোভিডে প্রাণ (Covid Deaths) হারালেন ১ জন। রাজ্যে দৈনিক সংক্রমণের হার বেড়ে দাঁড়াল ২.৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সুস্থ হয়ে ঘরে ফিরলেন ৫৮ জন।    

দেশজুড়েই চিন্তা বাড়াচ্ছে কোভিড। বিভিন্ন রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই প্রশাসনের পক্ষ থেকে কোভিডবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতায়  নতুন করে আক্রান্ত হলেন ১০৫ জন। উত্তর ২৪ পরগনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৮ জন। তৃতীয় স্থানে আছে দক্ষিণ ২৪ পরগনা। আক্রান্ত হয়েছেন ১৩ জন।  

আরও পড়ুন: রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত ১৩৫, গত ২৪ ঘণ্টায় কোনও মৃত্যু হয়নি

রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা করিয়েছেন ৭,৭৮৪ জন। কোভিডে আক্রান্ত হয়ে গৃহবন্দী আছেন ১০০৭ জন। গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন নিয়েছেন ৫২,৮৭০ জন। প্রিকশন ডোজ নিয়েছেন ৩১ লক্ষ ৯০ হাজার ২১ জন।

COVID 19COVID 19 CASESWest Bengal covid-19 casesCovid 19 Fourth Wave

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার