গত ২৪ ঘণ্টায় ফের কিছুটা নিম্নমুখী রাজ্যের করোনা গ্রাফ। নতুন করে সংক্রমিত হয়েছেন ৭০১জন। একদিনে করোনার বলি ১৩জন। সুস্থতার হার ৯৮.০৯ শতাংশ।
স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দৈনিক করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগণা , ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৩জন।দ্বিতীয় স্থানে উঠে এসেছে দার্জিলিং, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৪জন। তৃতীয় স্থানে কলকাতা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬০ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,২৮,৭২০জন। রাজ্যে মোট মৃতের সংখ্যা কমে হয়েছে ১৮,১৪৯ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৮২৭ জন।