রাজ্যে ফের কিছুটা কমল করোনা সংক্রমণ । কমেছে মৃত্যুর সংখ্যা।শুক্রবার সন্ধেয় স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে রাজ্যে করোনা (COVID-19) আক্রান্ত হয়েছেন ৭৪৯ জন। মৃত্যু হয়েছে ৮ জনের। গত একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৪৯জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কমেছে সংক্রমণের হার বা পজিটিভিটি রেটও।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে সর্বাধিক করোনা আক্রান্তের হদিশ মিলেছে উত্তর ২৪ পরগনায় (North 24 Pargana)। একদিনে করোনা আক্রান্ত জেলার ৮৯ জন। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা । গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮৮ জন। তৃতীয় স্থানে রয়েছে দার্জিলিং।একদিনে আক্রান্ত হয়েছেন ৭৩। সবমিলিয়ে এ রাজ্যের মোট কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লক্ষ ৩৭ হাজার ১৮৫জন।