মানসিক অবসাদের কারণে বিরাট কোহলির টিম ইন্ডিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়ালেন ইংরেজ তারকা বেন স্টোকস। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বা ইসিবি-র তরফে এই কথা জানানো হয়েছে৷ তবে কেবল মানসিক অবসাদ নয়।বেন স্টোকসের চোট রয়েছে বলেও জানিয়েছে ইসিবি।
ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের বিবৃতি অনুযায়ী, ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের পাঁচ টেস্টের সিরিজে স্টোকসকে পাবে না ব্রিটিশ বাহিনী। কিছুদিন আগেই কার্ডিফে পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডকে সিরিজের ওয়ান ডে ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
কয়েকদিন আগেই মহেন্দ্র সিং ধোনিকে টপকে এক বিরল বিশ্বরেকর্ড গড়েছিলেন বেন স্টোকস। তারপরেই হঠাৎ করে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য সরে যেতে চাইছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার। ফলে ইংল্যান্ড বনাম ভারত সিরিজে বেন স্টোকসকে দেখা যাবেনা। তিনি জানিয়েছেন সমস্ত ফরম্যাটের ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিচ্ছেন।