হেড কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) সহ কোচিং স্টাফরা করোনায় আক্রান্ত হওয়ায় অত্যন্ত বিরক্ত BCCI। টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, কেন তাঁরা করোনায় আক্রান্ত হলেন তা তদন্ত করে দেখবে বোর্ড। রবি শাস্ত্রীদের বিরুদ্ধে বায়ো বাবল ভেঙে একটি জনবহুল অনুষ্ঠানে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে।
বিসিসিআই সূত্রের দাবি, ওই অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। বিরাট কোহলিও ওই বুক লঞ্চ অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে বেশ ভিড় হয়েছিল। কেন বায়ো বাবল ভাঙা হল,তা খতিয়ে দেখবে বোর্ড।