Shoot out at Kolkata: রাতের শহরে দুষ্কৃতী দৌরাত্ম্য, বাড়িতে ঢুকে যুবককে লক্ষ্য করে চলল গুলি

Updated : Sep 10, 2021 10:11
|
Editorji News Desk

KOLKATA SHOOT OUT: বাঁশদ্রোণীর সোনালি পার্কে শ্যুটআউট। বাড়িতে ঢুকে যুবককে লক্ষ্য করে চলল গুলি।

আহত যুবক ভর্তি হাসপাতালে।গৃহকর্তা প্রদীপ দেবনাথ প্রোমোটার। তাঁর অভিযোগ, গতকাল রাত পৌনে ১২টা নাগাদ কুখ্যাত দুষ্কৃতী নান্টির ছেলের নেতৃত্বে বাড়িতে চড়াও হয় সশস্ত্র দুষ্কৃতীরা।

সেইসময় প্রোমোটারের বাড়িতে ছিলেন অভিষেক মুখোপাধ্যায় নামে এক যুবক। অভিযোগ, তাঁকে লক্ষ্য করে বেশ কয়েকরাউন্ড গুলি চলে। যুবকের হাতে গুলি লাগে। তাঁকে এসএসকেএমে ভর্তি করা হয়েছে।

রাতেই ঘটনাস্থলে যায় বাঁশদ্রোণী থানার পুলিশ। প্রোমোটিং সংক্রান্ত বিবাদের জেরে হামলা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। 

 
 
 

 

shootoutKolkataBansdroni

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট